সরকারের সুব্যবস্থাপনায় নির্বিঘ্ন ঈদযাত্রা ও দ্রব্যমূল্য স্থিতিশীল: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: ১৯-এপ্রিল-২২ ১০:৩০ এএম পরিবর্তনের তারিখ: ১৯-এপ্রিল-২২ ১০:৫০ এএম

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সরকারের সুব্যবস্থাপনায় এ বছর মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে এবং দ্রব্যমূল্যও স্থিতিশীল রয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ গ্রাম সুখবিলাসে ঈদের নামাজ পড়েন তিনি। ঈদগাহে এলাকাবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘সারা দেশে মানুষ যাতে ঈদ উদ্‌যাপন করতে ভালোভাবে যেতে পারে, সে জন্য মহাসড়ক, রেল, লঞ্চ ও অন্যান্য যাতায়াতের সুব্যবস্থাপনা করা হয়েছে। সে কারণে স্রষ্টার কৃপায় এ বছর ঈদযাত্রায় মানুষের ভোগান্তি হয়নি। একই সঙ্গে দ্রব্যমূল্যও যাতে না বাড়ে, সে জন্যও প্রশাসন সতর্ক ছিল।’

বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশে আমরা দেখি, কোনো উৎসবের সময় সেখানে দ্রব্যমূল্য কমিয়ে দেয়, আর আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, যেটি অন্যায় এবং ইসলামের রীতিনীতি-বিধানের পরিপন্থী। সুতরাং এগুলো যাতে কেউ না করতে পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।’

 

এই পর্যন্ত সংবাদটি 0 বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 
 
 

ফেইসবুক পেজ

 

রাজনীতি-এর সর্বোচ্চ পঠিত সংবাদ

 
 

রাজনীতি-এর জনপ্রিয় সংবাদ

 
 

রাজনীতি-এর সর্বশেষ সংবাদ