শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: ১৯-এপ্রিল-২২ ১০:৩০ এএম পরিবর্তনের তারিখ: ১৯-এপ্রিল-২২ ১০:৫০ এএম

 

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছেন। আজ সোমবার তাঁর মুখপাত্র রোহান ওয়েলিউইটা এ তথ্য জানান। আজ মাহিন্দার সমর্থক ও সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ষের পর তিনি পদত্যাগ করেন। ওই সংঘর্ষে ৭৮ জন আহত হন।

৭৬ বছর বয়সী মাহিন্দা তাঁর পদত্যাগপত্র ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কাছে পাঠান। মুখপাত্র রোহান বলেন, ‘নতুন জোট সরকার’ গঠনের পথ পরিষ্কার করতে তিনি (মাহিন্দা) পদত্যাগ করেছেন।

অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশটিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছে।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে আজকের এ সংঘর্ষের পর কারফিউ জারি করে পুলিশ।

সরকারি কর্মকর্তাদের সূত্র জানায়, কলম্বোর কেন্দ্রস্থলে সহিংসতায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে হাসপাতাল সূত্র জানায় এরই মধ্যে আহত হয়ে হাসপাতালে ৭৮জন এসেছে।

 

এই পর্যন্ত সংবাদটি 0 বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 
 
 

ফেইসবুক পেজ

 

রাজনীতি-এর সর্বোচ্চ পঠিত সংবাদ

 
 

রাজনীতি-এর জনপ্রিয় সংবাদ

 
 

রাজনীতি-এর সর্বশেষ সংবাদ