নবজাতক পুত্রের সঙ্গে নাসিরের ঈদ কাটছে নিউ ইয়র্কে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: ১৯-এপ্রিল-২২ ১০:৩০ এএম পরিবর্তনের তারিখ: ১৯-এপ্রিল-২২ ১০:৫০ এএম
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) শেষ হওয়ার পর নাসির হোসেন চলে গিয়েছিলেন নিউ ইয়র্কে। সেখানেই সপ্তাহ দুয়েক আগে নাসির-তামিমা দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। এবার নবজাতক সন্তানের সঙ্গেই ঈদ কাটাচ্ছেন আলোচিত এই ক্রিকেটার। সোশ্যাল সাইটে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে নাসির নিজেই জানিয়েছেন এই তথ্য।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে গতকাল সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের নামাজ শেষে নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটিতে একটি রাস্তায় দাঁড়িয়ে ছেলের সঙ্গে তোলা কিছু ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে নাসির লিখেছেন, 'আমার জীবনের সেরা ঈদ। আমি ধন্য। আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। '
উল্লেখ্য, এবার ঈদুল ফিতর উপলক্ষে সন্তানের ছবি প্রকাশ করলেন নাসির। তামিমার সঙ্গে তার বিয়ে নিয়ে ঝামেলা কম হয়নি। এখনো আদালতে মামলা চলছে। এর মাঝেই তামিমার গর্ভধারণের খবর আসে। সেই সুখবর প্রকাশ করতেও লুকোচুরি করেন নাসির। পরে জানান, 'ঝামেলার কারণে' খবরটা তিনি আগে প্রকাশ করেননি।

এই পর্যন্ত সংবাদটি 0 বার পঠিত হয়েছে।
শীর্ষ খবর/আ আ